সেবার শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬। লাইভ অর্ডার নেওয়ার আগে এই শর্ত আইনজীবী দিয়ে যাচাই করা হবে।

১. এই শর্ত কীসের জন্য

এই শর্ত এই ওয়েবসাইটে বা চুক্তির মাধ্যমে ONIOSOFT থেকে কেনা ওয়েবসাইট সাবস্ক্রিপশন, বিজনেস ইমেইল, অ্যাড-অন ও সার্ভিসে প্রযোজ্য। পেমেন্ট করলে আপনি এই শর্ত মেনে নিচ্ছেন।

২. প্ল্যান ও সীমা

প্রতিটি প্ল্যান পেজে কী অন্তর্ভুক্ত তা লেখা আছে। এডিট আওয়ার, কন্টেন্ট, ছবি ও ভিডিওর সীমা প্রতি মাসে নতুন শুরু হয়, পরের মাসে যোগ হয় না। প্ল্যানের বাইরের কাজ অ্যাড-অন হিসেবে বা আগে দাম জানিয়ে করা হয়।

৩. মেয়াদ ও পেমেন্ট

ওয়েবসাইট প্ল্যান ও বিজনেস ইমেইল ১২ মাসের। মাসিক প্ল্যান: প্রথম পেমেন্টে ২ মাস, তারপর প্রতি মাসের ১ তারিখে ইনভয়েস। বাৎসরিক প্ল্যান: আগে পেমেন্ট, ২ মাস ফ্রি। পেমেন্ট বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে।

৪. বকেয়া পেমেন্ট

নির্ধারিত তারিখের ১৫ দিন পরও ইনভয়েস বাকি থাকলে এডিট বন্ধ থাকে। এরপরও ৩০ দিন ওয়েবসাইট চালু থাকে; সাসপেন্ডের আগে জানানো হয়। ডোমেইন সবসময় আপনার নামেই থাকে।

৫. আগে ছেড়ে দেওয়া

১২ মাসের আগে ছাড়তে চাইলে বাকি মাসগুলোর ফি, অথবা ওয়েবসাইট বানানোর খরচ বাইআউট (ল্যান্ডিং ৳১,৫০০, স্টার্টার ৳৪,০০০, বিজনেস ৳৮,০০০, স্টোর ৳১৫,০০০), দ্বিতীয় মাসের পর প্রতি পেমেন্টকৃত মাসে দশ ভাগের এক ভাগ কমে।

৬. মালিকানা

ডোমেইন আপনার নামে রেজিস্ট্রেশন হয়। ১২ মাসের পেমেন্টের পর বা বাইআউটে ওয়েবসাইট (ডিজাইন, কন্টেন্ট ও ফাইল) আপনার। আপনার কন্টেন্ট ও তথ্য সবসময় আপনার। বিজনেস ইমেইল ONIOSOFT-এর ম্যানেজড Google Workspace অ্যাকাউন্টে চলে; যেকোনো সময় এক্সপোর্ট করতে পারবেন, চলে গেলে সরাতে সাহায্য করি।

৭. চলে গেলে

চলে গেলে ডোমেইন আপনার কাছে হস্তান্তর করি; পরের রিনিউ আপনি করবেন। ১২ মাস বা বাইআউটের পর ওয়েবসাইটের ফাইল হ্যান্ডওভার করি।

৮. গ্রহণযোগ্য ব্যবহার

স্প্যাম, অবৈধ কন্টেন্ট, অন্যের কপিরাইটেড উপকরণ বা ক্ষতিকর কিছু নয়। এমন হলে কারণ জানিয়ে ওয়েবসাইট বা ইমেইল সাময়িক বন্ধ করতে পারি।

৯. দাম

ডোমেইন ও হোস্টিংয়ের খরচ আমাদের ডলারে দিতে হয়, তাই টাকার মান কমলে বছরে একবার দাম পর্যালোচনা হতে পারে। যেকোনো পরিবর্তনের অন্তত ৩০ দিন আগে জানানো হবে।

১০. দায়

আমরা যথাযথ যত্ন নিই ও ব্যাকআপ রাখি, তবে বিক্রি হারানোর মতো পরোক্ষ ক্ষতির দায় নেই না। আমাদের মোট দায় গত ৩ মাসে আপনার পরিশোধিত ফির মধ্যে সীমাবদ্ধ।

১১. আইন ও যোগাযোগ

এই শর্ত বাংলাদেশের আইন অনুযায়ী; বিরোধ ঢাকার আদালতে নিষ্পত্তি হবে। প্রশ্ন: hello@oniosoft.com।

Sign In to ONIOSOFT

Accounts are created automatically after your first purchase — check out as normal and we'll set one up for you.

ONIOSOFT — Overview